নতুন বছরের প্রথম দিন বর্ণিল আয়োজনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের হাতেও বই তুলে দেওয়া হয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিশু শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বই তুলে দেন। তিনি জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে এ বছর চাহিদার ৮০ শতাংশ বই হাতে পাওয়া গেছে। বাকি বইগুলো চলতি মাসেই শিক্ষার্থীরা পাবেন বলে আশা করছেন তাঁরা।






