চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ইতিহাসে কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২২
বাংলাদেশ
A A

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে কর্নেল শওকত অমর হয়ে থাকবেন।

তিনি বলেন, ‘বরেণ্য রাজনীতিবিদ শওকত আলী ছিলেন বহুবিধ প্রতিভার অধিকারী, বারবার নির্বাচিত শরীয়তপুরের প্রাণপুরুষ। তিনি ঘনিষ্ট সহচর হিসেবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের প্রতি একাত্ম ছিলেন। তাই বাংলাদেশের ইতিহাসে কর্নেল শওকত অমর হয়ে থাকবেন।’

তিনি আজ সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) শওকত আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি কর্নেল শওকতকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বীর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শহীদের সভাপতিত্বে জীবন বৃত্তান্ত পাঠ করেন মেরিনা শওকত আলী। এ স্মরণ সভায় জাতীয় বীর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উপদেষ্টা মাজেদা শওকত আলী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, শওকত আলীর দৌহিত্র হৃদয় শওকত আলী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মো. হাসানুজ্জামান বক্তব্য রাখেন।

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, আরমা দত্ত এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মেজর (অব.) শামসুল আরেফিন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কর্নেল শওকত সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন। তিনি সংসার, চাকুরীজনিত বাধ্যবাধকতা সব কিছু তুচ্ছ করে দেশকে প্রাধান্য দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত সকল দায়িত্ব দৃঢ়ভাবে পালন করেছেন।

তিনি বলেন, কর্নেল শওকত ডেপুটি স্পিকার এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

Reneta

স্পিকার বলেন, দেশের জন্য কর্নেল শওকতের ত্যাগ ও সংগ্রামী জীবনের শিক্ষা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এ সময় তিনি কর্নেল শওকতের সহধর্মিণী মাজেদা শওকতকে কর্নেল শওকতের জীবনী প্রকাশ করার অনুরোধ জানান।

স্মরণ সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, কর্ণেল শওকত আলীর পরিবারের সদস্য, জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ড. শিরীন শারমিন চৌধুরীস্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT