চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ন ২২, অক্টোবর ২০২৫
জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেম সংক্রান্ত ঘটনার বিরোধের ঘটনায় সামছুজ্জামান চৌধুরী সাদেক নামে এক কলেজের ছাত্রকে কুপিয়ে হত্যা করেছেন প্রেমিকার স্বজনরা। এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী প্রেমিকার বাড়ি ঘেরাও করে। তবে কৌশলী পালিয়ে যায় প্রেমিকার মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা।

বুধবার ২২ অক্টোবর বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্র জানায়, কাগাপাশা গ্রামের বাসিন্দা খালেকুজ্জামান চৌধুরী পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বলাকীপুর গ্রামের বসবাস করে আসছেন। তার বড় ছেলে পুলিশ সদস্য এনায়েতুজ্জামান চৌধুরীর সাথে একই গ্রামের মাওলানা সারাজ মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনায়েত তার প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেও প্রেমিকার পরিবার তাতে রাজি হয়নি। ৩/৪মাস আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।

এই বিরোধের জের ধরে আজ বুধবার বিকেল ৫টার দিকে এনায়েতের ছোট হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র সামছুজ্জমান চৌধুরী সাদেক (১৮) কে কুপিয়ে হত্যা করে এনায়েতের শ্যালকসহ আত্মীয়-স্বজনরা।

নিহত সাদেকের মা শরীফুল বেগম জানান, আমার বড় ছেলে এনায়েতের সাথে সারাজের মেয়ে তাসনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সারাজের বাড়িতে আমার ছেলের বিয়ে প্রস্তাব পাঠালে তিনি বিয়ে দিতে রাজি হয়নি। এরপর তার মেয়ে স্বেচ্ছায় আমার ছেলের সাথে পালিয়ে যায়। পরবর্তীতে শরিয়ত মোতাবেক বিয়ে করে তারা। এ ঘটনার পর থেকেই সারাজসহ তার পরিবারের সদস্যরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার জের ধরেই আমার ছেলেকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ছেলে-মেয়ের প্রেম সংক্রান্ত ঘটনার বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের গ্রেপ্তারে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাপ্রেমের বলিবানিয়াচংসুবিদপুর ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১৯ জন আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষার জন্য ভালোবাসা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT