চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসন্তের শুরুতেই ‘কোক স্টুডিও বাংলা’র নতুন সিজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
কোক স্টুডিও বাংলা নতুন সিজনের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুরাজ বসন্তের প্রথম দিনেই (১৪ ফেব্রুয়ারি) আসছে কোক স্টুডিও বাংলার নতুন সিজন। সারাদেশ থেকে ২০ জনের বেশি শিল্পী এক হয়ে ১০টিরও বেশি গান উপহার দেবেন দ্বিতীয় সিজনে।

এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানিয়েছে কোক স্টুডিও বাংলার আয়োজকরা। জানানো হয়, নতুন সিজনের গানগুলোতে থাকছে চমৎকার মিউজিক্যাল ফিউশন, বৈচিত্র্যময় পারফরম্যান্সের সমন্বয়।

আয়োজকরা জানান, কোক স্টুডিও বাংলা-র দ্বিতীয় সিজনে বৈচিত্র্যময় গানগুলোতে অংশ নেবেন বিভিন্ন ধারার শিল্পীরা। সম্পূর্ণ নতুন এবং নিজস্ব সংস্কৃতি মিশ্রিত সুরের সঙ্গে প্রতিভাবান উদীয়মান শিল্পীদের অনন্য ছাপ মিলে গানগুলো হয়ে উঠবে উপভোগ্য।

Banglabid

প্রথম সিজনের পরিচিত কিছু মুখের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পী প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলা-তে অংশ নিচ্ছেন। দ্বিতীয় সিজনেও সংগীত প্রযোজক থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তার সঙ্গে আরও দিচ্ছেন প্রীতম হাসান, ফুয়াদ, ইমন চৌধুরী ও শুভ’র মতো জনপ্রিয় শিল্পীরা।

দ্বিতীয় সিজন নিয়ে কণ্ঠশিল্পী অর্ণব বলেন, নতুন সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সঙ্গে থাকছেন প্রবাসী বাংলাদেশী শিল্পীরাও। সারাবিশ্বের সংগীত নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি, আমাদের ভক্তরা হতাশ হবেন না এবং আমরা তাদের চমৎকার সব গান উপহার দিতে পারবো।

১৪ ফেব্রুয়ারি প্রচারিত হতে যাচ্ছে দ্বিতীয় সিজনের প্রথম গান। এ উপলক্ষে সারা দেশের দর্শকশ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছে আয়োজকরা।  বিস্তারিত তথ্য কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানোর কথা বলেছেন উদ্যোক্তারা।

Reneta

বাংলাদেশসহ সারাবিশ্বের শ্রোতারা কোক স্টুডিওবাংলার গানগুলো শুনতে পাবেন কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ণবইমন চৌধুরীকোক স্টুডিওকোক স্টুডিও বাংলানতুন সিজনপ্রীতম হাসানফুয়াদবাপ্পালিড বিনোদনশায়ান চৌধুরী অর্ণবশুভসিজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT