চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঙ্গু গ্যাস ফিল্ডের মালামাল ভাটিয়ারিতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে ভাটিয়ারিতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করত একটি চোর চক্র।  

গোপন সূত্রের খবরে চুরি করার সময় একটি চক্রের ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।শুক্রবার ২৮ এপ্রিল দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটকরা ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম, মারুফ , সাদেক, তাসিব,  সজীব, হামিদ, মফিজ, সোহেল , সোহরাব, বাবুল, মুন্না, তানভীর, তুহিন, বাবু , সিদ্দিক ও  জসিম।

তিনি বলেন, বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সম্পদ। বেশকিছু দিন ধরে একটি চক্র এই রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার চেষ্টা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এরকম একটি চক্র বর্হিঃনোঙরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে বর্হিঃনোঙরে সাঙ্গু গ্যাস ফিল্ড সমুদ্র অঞ্চলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে দু’টি সন্দেহজনক বোট ও গ্যাস ফিল্ডের ওপরে কয়েকজন লোককে বিভিন্ন স্ট্রাকচার কাটতে দেখা যায়। এসময় কোস্ট গার্ড জাহাজটি গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডার সহ ১৬ জন চোরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকরা বেশকিছু দিন ধরে সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির সাথে জড়িত। এসকল মালামাল তারা চট্টগ্রামের ভাটিয়ারিতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করত।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্ট গার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে আসার আগে পরিবর্তনে বাধ্য হল নিউজিল্যান্ড

এপ্রিল ১০, ২০২৬

ওটিটিতে দেখুন সময়ের সেরা ইরানি এই ৫ সিনেমা

এপ্রিল ১০, ২০২৬

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৭ শহরে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা!

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT