চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদীতে কোস্টগার্ডের অভিযান: বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যসহ ৬ পাচারকারী আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:০৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সীমান্তের ওপারে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও জ্বালানি তেলসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এবং রোববার ৩ মার্চ ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে পৃথক এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এস এম তাহসিন রহমান জানান, শনিবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন সৈকতের ঝাউবন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও জ্বালানি তেল মিয়ানমারে পাচারের জন্য মজুদ করার খবরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।  সেসময় নাফ নদীতে অবস্থানকারী সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার নির্দেশ দেন। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ট্রলারটিকে ধাওয়া দিয়ে নাফ নদীর মোহনায় সেটি জব্দ করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা।

সেসময় ট্রলারে থাকা ৫ জনকে আটক করা হয়। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়। আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা মো. তৈয়ব (৪৩), মো. সলিম (২৬), মো. জসিম উদ্দিন (১৮), মো. মজিবুল্লাহ (১৮) ও মো. রিদওয়ান (২২)।

রোববার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা সংলগ্ন নাফ নদীতে পৃথক অভিযানে খাদ্য সামগ্রী ও জ্বালানি তেলসহ মো. শফিউল্লাহ (৪৮) নামের এক পাচারকারীকে আটক করা হয় বলে জানান এস এম তাহসিন রহমান।শফিউল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার বাসিন্দা। পরে তার হেফাজতে থাকা  ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর, ৩ প্যাকেট সুজি, ১০ প্যাকেট হুইল সাবান, ১ প্যাকেট নুডুলস, ২ প্যাকেট আটা, ১ কেজি মরিচের গুঁড়া, ৪ কেজি ডাল, ৫ লিটার পামঅয়েলসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

তাহসিন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিযানকক্সবাজারনাফ নদীপাচারকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

মে ১৯, ২০২৬

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT