চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপ ‘বাতিল’ চান লা লিগা প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ন ১৭, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিমধ্যে বিশটি আসর হয়ে গেছে। যেখানে অংশ নেয়া দলের সংখ্যা ছিল ছয়, সাত কিংবা আটটি। প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে এবার দল সংখ্যা বাড়িয়ে ৩২ করা হয়েছে। এমন আয়োজনের কোন যৌক্তিকতা দেখছেন না লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফুটবল ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টকে বাদ দেয়া উচিত, মনে করছেন তিনি।

ক্লাব বিশ্বকাপকে আগের মতোই রাখা উচিত জানিয়ে ৬২ বর্ষী তেবাস বলেছেন, ‘আমার লক্ষ্য হল আর কোন ক্লাব বিশ্বকাপ থাকবে না, এ বিষয়ে আমি খুব পরিষ্কার। এর কোন জায়গা নেই। এই মডেলটি ঘরোয়া লিগগুলোর পরিবেশকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।’

‘চেলসির ম্যাচটি কিছুটা দেখেছি এবং এটিকে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচের মতো মনে হচ্ছিল। কোন তীব্রতা দেখতে পাইনি, অন্তত ২৫ মিনিট ধরে আমি যা দেখেছি।’

আটলান্টায় এদিন ৭১ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিতি ছিল কেবল ২২ হাজার ১৩৭ জন। প্রায় ৫০ হাজারের মতো আসন ফাঁকা। এবারই প্রথম ৩২ দল নিয়ে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। আসরটি শুরু হয়েছে গত শনিবার, ফাইনাল হবে আগামী ১৩ জুলাই। চার বছর পরপর হবে টুর্নামেন্ট।

২০০০ সালে প্রথম আসরে ৮ দল নিয়ে হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। পরের বছর ১২ দল নিয়ে আয়োজন হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত মাঠে গড়ায়নি আসর। নানা কারণে পরের তিন বছরও হয়নি টুর্নামেন্ট। ৬ দল নিয়ে ২০০৫-০৬ ও ২০২০ আসর হলেও বাকি সব আসর হয়েছে ৭ দল নিয়ে। এবারই প্রথম ৩২ দিল নিয়ে মাঠে গড়িয়েছে ক্লাব বিশ্বকাপ।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লাব বিশ্বকাপ ২০২৫তেবাসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT