চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ বন্ধের প্রভাব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়ছে: জাপানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুল প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেছেন, উদ্ভূত সংকট মোকাবিলায় জাপান ও অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (৩ মে) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সফরকালে দেশটির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তাকাইচি। এ সময় জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সহযোগিতা বাড়াতে দুই দেশ একাধিক চুক্তিও সই করে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত প্রণালীতে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যার প্রায় ৮০ শতাংশই এশিয়ার দেশগুলোর গন্তব্য এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

তাকাইচি বলেন, হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলছে। তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় জাপান ও অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রেখে প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়েছে।

Reneta

অস্ট্রেলিয়া জাপানের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ জোগান দেয় এবং দেশটির জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় বাজার।

ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ক্যানবেরা ও টোকিও উভয়ই বিকল্প ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, জাপানের মতো আমরাও তরল জ্বালানি ও পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সরবরাহে বিঘ্ন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

তিন দিনের সফরের প্রথম দিনেই জাপান ও অস্ট্রেলিয়া জ্বালানি, অর্থনীতি, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে একাধিক যৌথ বিবৃতি দেয়।

জাপানি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে সহায়তা দিতে ১ দশমিক ৩ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৯৩৭ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত তহবিল দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে গ্যালিয়াম, নিকেল, গ্রাফাইট, বিরল মৃত্তিকা ও ফ্লোরাইটসহ বিভিন্ন সম্পদ জাপানে সরবরাহের সম্ভাবনা তৈরি হবে।

জাপান সরকার জানিয়েছে, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও অস্ত্র ব্যবস্থার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে তারা আগ্রহী।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও অস্ট্রেলিয়া সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে সামরিক সহযোগিতা বাড়িয়েছে।

গত মাসে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য জাপানের মোগামি-শ্রেণির স্টেলথ যুদ্ধজাহাজ সরবরাহে প্রায় ১০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের একটি চুক্তির ঘোষণাও দিয়েছে দুই দেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকা ইচিপ্রশান্ত মহাসাগরবিপুল প্রভাবহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT