চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আলোচনা স্থগিত

সাবরিনা হাসানসাবরিনা হাসান
৩:১৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
আন্তর্জাতিক
A A

ন্যান্সি পেলোসির সফরের পর জলবায়ুসহ বিভিন্নইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে চীন। এমনকি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। চীনের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলেছে হোয়াইট হাউজ। তাইওয়ানের আকাশ এবং জলসীমায় এখনো সামরিক মহড়া চালাচ্ছে চীন।

ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ান-চীন উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা স্থগিত করল বেইজিং। জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে এখন কোনো আলোচনাই করবে না চীন।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ন্যান্সি পেলোসির সফর তাইওয়ানের সার্বোভৌমত্বের ওপর চ্যালেঞ্জ হিসেবেই মনে করছে চীন। একইসাথে, তার সফর উস্কানিমূলক বলেও উল্লেখ করেছে চীন। পাশাপাশি পেলোসি এবং তার পরিবারের সদস্যদেরওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।

চীনের এমন আচরণকে একবারেই দায়িত্বজ্ঞানহীন বলেছে হোয়াইট হাউস। তবে, স্বার্থ এবং মূল্যবোধ রক্ষা করার পাশাপাশি বেইজিংয়ের সাথে আলোচনার পথ খোলা থাকবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি।

তিনি বলেন, তাইওয়ান সফরে যেতে ন্যান্সি পেলোসির অবশ্যই অধিকার রয়েছে। কিন্তু, এই প্রেক্ষাপটে চীন যা করছে তা সত্যিই দায়িত্বজ্ঞানহীন। যুক্তরাষ্ট্র সবসময়ই ওই অঞ্চলের মূল্যবোধকে সম্মান করে। আমরা আশা করি চীনও তার প্রতিশ্রুতি রক্ষা করে আলোচনায় সম্মত হবে।

অন্যদিকে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা। আন্তর্জাতিক কনভেনশন এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সম্মানবোধ নেই বলেও মনে করেন তারা।

Reneta

পেলোসির সফরের পর থেকেই তাইওয়ান প্রণালী এবং দেশটির আকাশসীমায় চীনের সামরিক মহড়া চলছেই। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ৬৮টি যুদ্ধবিমান ও ১৩টি জাহাজ সামরিক মহড়ায় রয়েছে। কিন্তু, চীনের দাবি, ১শ’ ১০টির বেশি যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মহড়ায় অংশ নিচ্ছে। চীনের সামরিক মহড়ার কারণে বেশ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি তাইওয়ানে নিজেদের উড়োজাহাজ চলাচল বন্ধ করেছে ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলোচনা স্থগিতচীনজলবায়ুযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT