শিক্ষা

সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের জন্য মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা সাত কলেজের সামনে ক্লাস-পরীক্ষা বর্জনের দাবিতে মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। সেই সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।

সমস্যা সমাধানে সরকার যে সংস্কার কমিটি গঠন করে দিয়েছে তা আবারও প্রত্যাখ্যান করে তারা বলেছেন, নতুন দুই দিনের যে কর্মসূচি দেয়া হয়েছে তারপরও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় শনিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে আগামী রোববার ও সোমবার তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরেই নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি উঠেছে।

অধিভুক্ত সাত কলেজের দেখভালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ‘প্রশাসনিক ব্যবস্থা’ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেয়ার আগে কোনো ধরনের আলোচনা করেনি উল্লেখ করে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিষয়:ক্লাস পরীক্ষা বর্জন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…