ঢাকার সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিশন’ গঠনের দাবিতে সব ধরনের ক্লাশ-পরীক্ষা বর্জন করেছেন। সেই সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সমস্যা সমাধানে সরকার যে সংস্কার কমিটি করেছে তা আবারো প্রত্যাখ্যান করে তারা বলেন, দু’দিনের কর্মসূচির পরও দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।







