আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে (জেনেভা ক্যাম্প) সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এঘটনায় একজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘটনায় নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
এলাকাবাসীর অভিযোগ, থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই গুলি করা হয়েছে। গত ৬ আগষ্টেও ওইখানে এধরণের সংঘর্ষে আরো একজন নিহত হয়েছিল।







