চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাশঙ্করের গল্পে ৪৩ সিনেমা, ৮০ ভাগই ব্যবসাসফল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের পরে যে সাহিত্যিকের সাহিত্য নিয়ে সবচেয়ে বেশি চলচ্চিত্র হয়েছে,তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কমপক্ষে ৪৩ টি ছবি হয়েছে তাঁর সাহিত্য নিয়ে। যার মধ্যে নব্বই শতাংশ অসম্ভব রকম বাণিজ্যিক সফলতা পেয়েছে।

৩৬৫ দিন এর এক প্রতিবেদনে তারাশঙ্করের সাহিত্য নিয়ে সিনেমার আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, তারাশঙ্করের সাহিত্য থেকে শুধু মহানায়ক উত্তম কুমারই অভিনয় করেছেন ১৩টি সিনেমায়।

শুধু সাহিত্যেই নয়, তারাশঙ্করের বিচরণ ছিলো বিনোদন জগতেও। তালিকা অসম্পূর্ণ থাকলেও তাঁর লেখা কাহিনী থেকে অন্তত ৪৩টি সিনেমা নির্মাণ হয়েছে বলে ওই প্রতিবেদনা জানানো হয়। তার লেখা উপন্যাস ও গল্প সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্র জগৎকে।

সত্যজিতের প্রথম ছবি ‘পথের পাঁচালী’ বাণিজ্যিকভাবে ঐতিহাসিক সাফল্য লাভ করলেও পরবর্তী ছবি ‘অপরাজিত’ প্রশংসিত হয়েও বাণিজ্যিক সাফল্য লাভ করেনি। তাই তিনি ভেবেছিলেন, গ্রামের গল্প, জীবন সংগ্রামের গল্প আর চলবে না। বাঙালী দর্শক চিরকালই ছবিতে নাচগান পছন্দ করেছে- সেই উপাদান বজায় রেখে কী ভালো ছবি করা যায় না? সত্যজিৎ রায় বেছে নিয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘জলসাঘর’। জলসাঘর লেখার বছর খানেক পরেই তিনি লিখেছিলেন ‘রায়বাড়ি’। রায়বাড়ি ও জলসাঘর দুটি গল্পকেই একসাথে করে চিত্রনাট্য নির্মাণ করেছিলেন সত্যজিৎ। তারাশঙ্কর চিত্রনাট্য লিখতে রাজী ছিলেন। সত্যজিতের অনুরোধে চিত্রনাট্যও লিখে দিয়েছিলেন। সত্যজিৎ রায় দেখলেন চিত্রনাট্য মূল গল্প থেকে অনেকটাই পালটে গিয়েছে। সে কথা জানাতেই লেখক সত্যজিৎকে নিজেই চিত্রনাট্য লিখে নিতে বললেন। সত্যজিৎ চিত্রনাট্য লিখে লেখকের কাছে জমা দিলেন ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য। কিন্তু সত্যজিতের চিত্রনাট্য পড়ে তারাশঙ্কর খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, এত টানটান, মেদহীন চিত্রনাট্য তো লিখেছেন, এতে হাত দেওয়া যায় না। সত্যজিতের ছবি দেখেও মুগ্ধ হয়েছিলেন লেখক।

বিশ্বম্ভর রায়ের সংগীতের প্রতি অনুরাগকেই তিনি ছবির মূল ভাব হিসেবে গ্রহণ করেছিলেন। ইতিহাসের মেজাজ, সাবেক পোশাক, সাজসজ্জা, ধ্রুপদী সংগীত ও নৃত্য এবং ট্র্যাজিডির আমেজ মিশিয়ে একটা বাণিজ্যসফল ছবি নির্মাণের অভিপ্রায়ে তিনি চিত্রনাট্য লিখেছিলেন। সেটা তৎকালে সফলও হয়েছিলো। ‘জলসাঘর’ ছাড়াও তারাশঙ্করের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ নির্মাণ করেন ‘অভিযান’ নামের আরেকটি সিনেমা। অভিনয় করেন সৌমিত্র ও ওয়াহিদা রহমান।

এছাড়াও তারাশঙ্করের গল্প, উপন্যাস অবলম্বনে একে একে নির্মিত হয়েছে ব্যবসাসফল বাংলা সিনেমা। তারমধ্যে সপ্তপদী, আরোগ্য নিকেতন, হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, বিপাশা, ফরিয়াদ, কবি, বিচারক, হার মানা হার এবং অন্তরমহল বিশেষভাবে উল্লেখযোগ্য। জীবিত অবস্থায় বেশীর ভাগ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তারাশঙ্কর নিজেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তম কুমারউপন্যাসগল্পতারাশঙ্করতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়লিড বিনোদনসত্যজিৎসাহিত্যসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT