চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার প্রদর্শন বন্ধ, মধুমিতায় চলবে বিশ্বকাপ ফুটবল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’ দিয়ে আশানুরূপ ব্যবসা করেছিল দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। পরে ‘হাওয়া’ চালিয়েও লাভবান হয়। কিন্তু এর পরে মুক্তি পাওয়া ছবিগুলো চালিয়ে সাফল্যের মুখ দেখেনি। তাই শুক্রবার থেকে সিনেমার প্রদর্শক বন্ধ রাখছে মধুমিতা।

হলটির ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার থেকে আপাতত মধুমিতা বন্ধ থাকছে। বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ চালাতে চাই। এতে করে হয়তো লাভবান হওয়া সম্ভব।

১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল খেলাটি দেখিয়েছিল মধুমিতা। নওশাদ বলেন, সেবারই আমি প্রথম মধুমিতায় ওয়ার্ল্ড কাপ দেখিয়েছিলাম। মানুষের জায়গা দিতে পারিনি। এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা। চেষ্টা চালাচ্ছি, কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মধুমিতায় প্রদর্শন করবো। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে হয়তো প্রদর্শনের অনুমতিও পাওয়া যাবে।

গেল সপ্তাহেও ‘পরাণ’ চলছিল মধুমিতায়। কিন্তু কয়েক মাস আগের ছবি হওয়ায় দর্শক দেখছিল না। নওশাদ বলেন, গত সোমবার থেকে নাইট শো বন্ধ। বৃহস্পতিবার বিকেলে পাঁচজন দর্শক ছিল। আসলে ‘হাওয়া’র পরে আর কোনো ছবিতে দর্শক পাইনি। মাসে সবমিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা খরচ হয়। মাসের পর মাস লোকসানের ভার বইতে না পেরে আপাতত বন্ধ রাখছি।

‘সাময়িক বন্ধের মধ্যে মধুমিতায় উন্নত সাউন্ড সিস্টেম বসবে। ২৫ লাখ টাকা দিয়ে সেভেন ওয়ান সাউন্ড সিস্টেম এনেছি। এবার প্রসেসর বসবে। আগামীতে যাতে হলিউডের ছবি চালাতে পারি এ সে কারণে প্রযুক্তি বাড়ানো হচ্ছে। কারণ, দেশের সিনেমা দিয়ে ব্যবসা হচ্ছে না। মানুষ দেখছে না। ব্যবসায়িকভাবে শেষ হচ্ছি। মাল্টিপ্লেক্সে একযোগে নতুন নতুন হলিউড ছবি চলছে। তারা সেখান থেকে ক্ষতি পুষিয়ে নিচ্ছে। আমি যাবো কোথায়?’-বলছিলেন নওশাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরাণফুটবল বিশ্বকাপবিশ্বকাপ ফুটবলমধুমিতামধুমিতা সিনেমা হললিড বিনোদনসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬

কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা

জুন ২৫, ২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT