চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন খল-অভিনেতা সাংকো পাঞ্জা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২৯, মে ২০২৫
বিনোদন
A A

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংকো পাঞ্জার মৃত্যুর খবরটি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান ।

খলঅভিনেতার মৃত্যুর কারণ জানিয়ে সনি ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, বেশ কয়েক বছর যাবৎ ক্যানসারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন সাংকো পাঞ্জা।

শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংকো পাঞ্জার দাফন হবে জানিয়ে সনি আরো বলেন, সাংকো পাঞ্জার মরদেহ ঢাকার পিজি হাসপাতাল থেকে রূপগঞ্জ মাসুমাবাদ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শ্বশুরবাড়িতে শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় জানাজা শেষে দাফন করা হবে।

সনির পোস্ট থেকে জানা যায়, জন্মসূত্রে সাংকো পাঞ্জার গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। বহু সিনেমায় অভিনয় করেছেন এই খলঅভিনেতা।

১৯৯০ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পা রাখেন তিনি। তবে সাংকো পাঞ্জা তার পর্দার নাম, মূল নাম বাবু। নিজের অভিনীত প্রথম ছবি ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ থেকেই সাংকো পাঞ্জা নামটি সবার কাছে পরিচিত হয়ে উঠে। এই নামটি দিয়েছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খলঅভিনেতাঢাকাই সিনেমাভিলেনলিড বিনোদনসাংকো পাঞ্জাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT