চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউল্যাবে সিনেমা, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সিনে কার্নিভাল ৪.০–এর উদ্বোধন করেছে। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ডিআইএমএফএফ-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. দিন এম. সুমন রহমান এবং চলচ্চিত্র ‘দেলুপি’–এর পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সিনেমাটোগ্রাফার মোহাম্মদ তাওকীর ইসলাম।

সিনে কার্নিভাল ৪.০–এর প্রথম দিনটি ছিল সবার জন্য উন্মুক্ত। এদিন ইউল্যাব ক্যাম্পাস রূপ নেয় রঙিন সংস্কৃতি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলায়। গহনা, সুগন্ধি, খাবার, পোশাক, হোম ডেকর, মেকআপ ও মেহেদিসহ ৪০টিরও বেশি স্টলে সাজানো এই কার্নিভালে দিনভর শিক্ষার্থী, পরিবার ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দর্শনার্থীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় নানা ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম—বেলুন শ্যুটার, নাগরদোলা ও ৩৬০ ডিগ্রি ঘুরাইনা ছবির মতো আকর্ষণগুলো সব বয়সী দর্শকদের জন্য কার্নিভালকে করে তোলে আরও উপভোগ্য ও স্মরণীয়।

সিনেমার প্রতি আগ্রহ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ডিআইএমএফএফ উপস্থাপন করে তাদের সিগনেচার আয়োজন ‘সিনেমাঘর’। গ্রামবাংলার ঐতিহ্যবাহী চলচ্চিত্র প্রদর্শনের আবহে নির্মিত এই আয়োজন দর্শকদের একসঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা এনে দেয়।

এদিন ‘দেলুপি’ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ছাড়াও চিত্রনাট্যকার, এক্সিকিউটিভ প্রযোজক ও আর্ট ডিরেক্টর অমিত রুদ্রসহ চলচ্চিত্রটির টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সিনেমা নির্মাণের পেছনের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন, যা বাংলাদেশের ক্রমবিকাশমান চলচ্চিত্র শিল্প সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

Reneta

আগামী দুই দিনজুড়ে আরও নানা প্রদর্শনী, আয়োজন ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম নিয়ে চলবে সিনে কার্নিভাল ৪.০। মোবাইল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে গল্প বলার চর্চাকে উদযাপন এবং সিনেমাকে সবার জন্য সহজলভ্য করে তোলার লক্ষ্যেই ডিআইএমএফএফের এই উদ্যোগ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউল্যাবতাওকীর ইসলামদেলুপিসিনে কার্নিভালসিনেমাসুমন রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT