শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময় এক ব্যক্তি হাসিমুখে উপস্থিত, চারপাশে অন্যান্য অতিথি ও কর্মকর্তারা প্রশংসা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পর নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্স।
আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ক্রিস হিপকিন্স সেদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি বেশ খ্যাতির সাথে করোনাকালীন সময়ে তার মন্ত্রণালয় চালিয়েছেন।
তিনি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। দুই সন্তানের জনক ক্রিস হিপকিন্সের ডাকনাম “চিপ্পি”। তিনি নিজেকে একজন সাধারণ কিউই হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তার পছন্দের খাবার সসেজ, আর তিনি সাইকেল চালিয়ে অফিসে যেতে ভালোবাসেন।
দায়িত্ব গ্রহণের পরে তিনি জানান, তার রাজনৈতিক প্রতিশ্রুতি হল, সকল কিউইদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা, যারা কঠোর পরিশ্রম করতে চায়। এছাড়া প্রতিটি নাগরিক যেন তাদের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারে এবং পরিবারের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে পারে।
আজ বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসবেন তিনি।






