চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ পূর্বাহ্ন ১১, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

প্রায় ঊনিশ বছর আগে ময়মনসিংহের কাশর এলাকায় একই পরিবারের ৯ জন ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যার ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার কথা শুনলে এখনও মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠে।

সেই ঘটনার ছায়া অবলম্বনে দুই বছর আগে আইস্ক্রিনে ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ওয়েব সিরিজ ‘চক্র’। সিরিজটি মুক্তির পর দর্শকরা বুঝেছিলেন এটি সাধারণ কোনো হরর বা থ্রিলার নয়। সেসময় সিরিজটি দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিতায় ২৬ মার্চ এর দ্বিতীয় সিজন।

কিছুদিন আগে উন্মুক্ত হওয়া ‘চক্র ২’ সেই আলোচনার পারদকে আরও উঁচুতে নিয়ে গেছে। কেবল একটি ওয়েব সিরিজ হিসেবে নয়, বরং আধুনিক মনস্তত্ত্ব আর ডার্ক ফ্যান্টাসির মিশেলে এটি যেন ওটিটিতে আসক্ত দর্শকদের কাছে ‘টক অব দ্য কান্ট্রি’! সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে সর্বত্রই এখন সিরিজটির চর্চা।

শুধু আলোচনা-ই নয়, মুক্তির মাত্র সাত দিনেই দ্বিতীয় সিজনটি দ্বিগুণ আয় করে ফেলেছে, সেইসঙ্গে রেকর্ড ব্রেকিং সাবস্ক্রিপশনের পাশাপাশি এবং এটি এখন আইস্ক্রিনের সবচেয়ে বেশি ভিউ পাওয়া সিরিজ।

‘চক্র ২’-এ সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘প্রফেসর ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে। এই চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় দর্শকদের চমকে দিয়েছে।

তৌসিফ মাহবুবের মতে, আট থেকে আশি, প্রত্যেকটা দর্শকের সঙ্গে কানেক্ট করার চরিত্র এবং ঘটনা রয়েছে, যেগুলো সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারছে।

Reneta

“অনেকেই এটাকে হরর, থ্রিলার ভেবে দেখা শুরু করেছেন। হরর, থ্রিলার উপাদানগুলো তো আছেই, পাশাপাশি নিজেদের সঙ্গে রিলেট করার মতো অনেকগুলো ঘটনা পাচ্ছেন। এখানে অনেকগুলো চরিত্র আছে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সেই চরিত্র এবং ঘটনাগুলো যখন নিজেদের সঙ্গে মিলে যাচ্ছে তখনই তারা সেটা নিয়ে কথা বলছেন। আমার কাছে এটা মনে হয়।” বলেন তৌসিফ।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মৌসুমী মৌ, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআরেফিন জিলানিগাজী রাকায়েতচক্রচক্র ২তৌসিফ মাহবুবদিলরুবা দোয়েলনাদের চৌধুরীমার্শিয়া শাওনমেঘলা মুক্তামোমেনা চৌধুরীমৌসুমী মৌলিড বিনোদনশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT