চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের অবরোধ, অচল ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধের কারণে ক্যাম্পাস অচল. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধের কারণে ক্যাম্পাসে যানবাহন ও পথচারীরা ক্ষতিগ্রস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী বাস-শাটল ট্রেন বন্ধ রয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফটকে তালা দেওয়ায় সকালে ক্যাম্পাস থেকে চট্টগ্রামমুখী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাস বন্ধ রয়েছে।

এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে না। আর বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ১৬টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে একই দাবিতে গত ১ আগস্ট ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছিল ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন বন্ধ শিক্ষক-শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…