চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে আক্রমণ চালিয়েছিল চীনা হ্যাকার গ্রুপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, তারা চীনের রাষ্ট্রীয় হ্যাকার গ্রুপের হ্যাকিং প্রচেষ্টাকে থামিয়ে দিতে সক্ষম হয়েছে। গ্রুপটি যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড এবং পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল। 

বিবিসি জানিয়েছে, এফবিআই-এর পরিচালক ক্রিস্টোফার ওয়ের আইনপ্রণেতাদের বলেছেন, “ভোল্ট টাইফুন” নামের এই হ্যাকার গ্রুপ মার্কিন সম্পদের তথ্য সংগ্রহ করার জন্য শত শত পুরোনো অফিস রাউটারে হ্যাক করেছিল।

ওয়ের বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামো ব্যবস্থাকে পঙ্গু করতে চেয়েছিল। তারা হ্যাকিংয়ের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, পাওয়ার গ্রিড, পরিবহন ব্যবস্থা, তেল এবং গ্যাস পাইপলাইনের পাশাপাশি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কসহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করেছিল। গ্রুপটি এর জন্য ম্যালওয়্যার ইনস্টল করতে সেই অবকাঠামোগত সম্পদের সাথে সংযুক্ত শত শত পুরানো রাউটার হ্যাক করেছিল।

তিনি বলেন, চীন বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং নাগরিকদের ক্ষতি করার প্রস্তুতি নিচ্ছে। তারা কেবল রাজনৈতিক বা সামরিক লক্ষ্যবস্তুতে মনোনিবেশ না করে বিভিন্ন অবকাঠামোতে আক্রমণ করতে যাচ্ছিল।

তবে সাইবার অপরাধের এই অভিযোগ অস্বীকার করে চীন যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিআইচীনচীনের রাষ্ট্রীয় হ্যাকার গ্রুপযুক্তরাষ্ট্রহ্যাকারহ্যাকার গ্রুপ
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT