চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিব্বতে চীনের জলবিদ্যুৎ বাঁধ, উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ন ২৭, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

চীন তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে। তিব্বত মালভূমির পূর্বাংশে এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন বাঁধটি থেকে। থ্রি জর্জেস বাঁধ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত।

তিব্বতের ইয়ারলুং জাংবো নদীর নিম্নভাগে বাঁধটি নির্মাণ করে বছরে তিনশো বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের আশা করছে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্প।

চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন বাঁধটি থেকে। থ্রি জর্জেস বাঁধ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত।

নতুন এই প্রকল্প চীনের কার্বন শিখর ও কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি প্রকৌশলের মতো সংশ্লিষ্ট শিল্পখাতকে আরও সমৃদ্ধ করবে এবং তিব্বতে কর্মসংস্থান বৃদ্ধি করবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া।

ইয়ারলুং জাংবো নদীর একাংশে ৫০ কিলোমিটারের মধ্যে পানিপ্রবাহে ২০০০ মিটারের মতো পতন ঘটে যা জলবিদ্যুৎ উৎপাদনের এক বিপুল সম্ভাবনা তৈরি করছে। তবে এক্ষেত্রে প্রকৌশলগত অন্যন্য চ্যালেঞ্জও রয়েছে।

Reneta

নতুন বাঁধটি নির্মাণে থ্রি জর্জেস বাঁধের চেয়ে বেশি অর্থ ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যয়ের মধ্যে প্রায় পনের লাখ মানুষকে অন্যত্র পুনর্বাসনের খরচও রয়েছে। থ্রি জর্জেস বাঁধ নির্মাণে ব্যয় হয়েছিল ৩৪.৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

চীনা কর্তৃপক্ষ অবশ্য তিব্বত প্রকল্পটির কারণে ঠিক কত সংখ্যক মানুষকে অন্যত্র সরে যেতে হবে এবং মালভূমিটির অন্যতম সমৃদ্ধ এবং বৈচিত্রময় বাস্তুসংস্থানে তার প্রভাব কী হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি। তবে তারা জানিয়েছে, চীনের জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনার এক তৃতীয়াংশের বেশি পূরণে সক্ষম এই বাঁধের কারণে পরিবেশ এবং নিম্নভাগে পানি সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশ এবং ভারত অবশ্য তা সত্ত্বেও বাঁধটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে এই প্রকল্পের কারণে শুধু স্থানীয় বাস্তুসংস্থানেই পরিবর্তন নয়, নদীর নিম্নভাগের পানিপ্রবাহ ও গতিপথেও পরিবর্তন আসবে।

ইয়ারলুং জাংবো নদীটি তিব্বতের পর ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে পৌঁছেছে। চীন ইতোমধ্যে নদীটির অন্য অংশে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প আরও বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি।

Jui  Banner Campaign
ট্যাগ: চীনজলবিদ্যুৎ বাঁধতিব্বতবাংলাদেশভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT