বাংলাদেশ

চীনের সহযোগিতা বাংলাদেশের মানুষের উপকারে আসবে: চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের উপকারে আসবে বলে আশ্বাস দিচ্ছেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য যেটা কিনা বাংলাদেশের মানুষের উপকারে আসবে।

বুধবার ১৪ আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কঠোর নীতি অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে।

ইয়াও ও‌য়েন ব‌লেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

চীনা রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। আমরা রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

বিষয়:চীন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…