অন্যান্য খেলা

প্যারিসে তাইওয়ানের ব্যানার ‘বাজেয়াপ্তের’ নির্দেশ চীন কর্তার

প্যারিসে আন্তর্জাতিক অনুষ্ঠানে তাইওয়ানের ব্যানার বাজেয়াপ্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিসে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ব্যানার দেখছেন, যেখানে কিছু লোক ব্যানার বাজেয়াপ্ত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিসে ছেলেদের দ্বৈত ব্যাডমিন্টন ফাইনাল ইভেন্টে প্রতিযোগিতা করছিলেন তাইওয়ানের খেলোয়াড়েরা। এসময় এক চাইনিজ কর্মকর্তা গ্যালারিতে থাকা তাইওয়ান সংক্রান্ত ব্যানার ও অন্যান্য জিনিস বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তারক্ষীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তাইওয়ানের এক ইউটিউবার এমন একটি ভিডিও করেন এবং ফ্রান্সের একটি পত্রিকাকে সরবারহ করেন। তিনি জানান, ছেলেদের দ্বৈত ব্যাডমিন্টনের সময় চাইনিজ এক নারী কর্মকর্তা নিরাপত্তারক্ষী এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশ করেন তাইওয়ানের দর্শকদের কাছে থাকা ব্যানার ও অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করতে।

তিনি বলেন, ওই নারী কর্মকর্তার হাতে জিনিসগুলো হস্তান্তর করায় নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবকদের ‘সহযোগিতার’ জন্য ধন্যবাদ জানান। তাইপে নীতি বিশ্লেষক জে মাইকেল কোল এমন ঘটনাকে লজ্জাজনক বলেছেন।

বিষয়:চীন তাইপে প্যারিস অলিম্পিক-২০২৪ ব্যাডমিন্টন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…