চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা মোকাবিলায় রেড ক্রিসেন্টকে ১৫ লাখ ডলারের সহায়তা চীনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে ১৫ লাখ ডলারের উদ্ধার সরঞ্জাম দিয়েছে চীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম। এতে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।

এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সঙ্গে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে। চীন সরকারের এ সহায়তা আমাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। সরকারের সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এক বছর আগে আমরা আলোচনা করেছিলাম চীন রেড ক্রিসেন্টকে কিছু দুর্যোগ ব্যবস্থাপনার সামগ্রী প্রদান করবে, যাতে বন্যাকবলিত মানুষদের সহায়তা করা যায়। আজ আমি বলতে পারি, আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি।

তিনি বলেন, চীন সরকার বাংলাদেশের জন্য ১৫ লাখ ডলারের এই জরুরি সরঞ্জাম সহায়তা পাঠিয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থা ও ব্যক্তির নিরলস প্রচেষ্টায় আমরা অবশেষে সেই সহায়তা বাংলাদেশে পৌঁছে দিতে পেরেছি। এ কাজে যুক্ত সবাই প্রশংসার দাবিদার।

Reneta

অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেন, চীন সরকারের এ অনুদান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অত্যাধুনিক এই উদ্ধার সরঞ্জামগুলোর মাধ্যমে স্বেচ্ছাসেবকরা আরও দক্ষতার সঙ্গে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে পারবে।

রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. তাসনিম আজিম বলেন, বাংলাদেশের দুর্যোগে চীনের এই সহযোগিতা দুই দেশের বন্ধুত্বকে আরও সামনের দিকে এগিয়ে নেবে।

উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কন্টেইনারে ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদান করা হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে- ৫০০টি লাইফ ভেস্ট, ৫০০টি রেসকিউ হেলমেট, ৫০০ জোড়া রেসকিউ বুট, ৫০০ জোড়া হ্যান্ড গ্লোভস, ৩০০টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, ২৫০টি রেসকিউ রোপ, ২৫০ সেট রেসকিউ রোপ ব্যাগ, ১০০টি ইঞ্জিনসহ রাবার বোট, ১০০ সেট লাইফ র‌্যাফ্ট, ৫০টি ফ্লোট প্লেট, ৫০টি রেসকিউ প্যানেল, ২৫টি সফট স্ট্রেচার, ১৫টি ওয়াটার পিউরিফিকেশন ইক্যুপমেন্ট, ১০ সেট ডিজেল জেনারেটর এবং ৬ সেট সমুদ্রের পানি লবণমুক্তকরণ যন্ত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বোর্ড সদস্যবৃন্দ, মহাসচিব, উপ-মহাসচিব, আইএফআরসি’র হেড অব ডেলিগেশনসহ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্টনার ন্যাশনাল সোসাইটি এবং চীনা দূতাবাসের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা চীনের দেওয়া সরঞ্জামগুলোর একটি অংশ প্রদর্শন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ১৫ লাখ মার্কিন ডলারউদ্ধার সরঞ্জাম দিল চীনবন্যা মোকাবিলায় বাংলাদেশকে
শেয়ারTweetPin

সর্বশেষ

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ঈদে ট্রেনযাত্রায় বদলে যাবে সাবিলার জীবন!

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের ‘বর্ণবাদী’ অভিযোগ অস্বীকার প্রেস্টিয়ান্নির

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT