চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরাতে কাজ করছে চীন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:২৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গা প্রত্যাবাসন অতি সন্নিকটে এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে সাহায্যকারী দেশ হিসেবে চীন কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার সদর হাসপাতালে চীনা দূতাবাসের অর্থায়নে চিকিৎসা সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিশ্ব সম্প্রদায়কে প্রত্যাবাসন ইস্যু নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইয়াও ওয়েন বলেন,  ‘ইতোমধ্যে মিয়ানমারে গো এন্ড সী ভিজিট অনুষ্ঠিত হয়েছে। পর্যবেক্ষণ শেষে কিছু কিছু রোহিঙ্গা বলছে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নেই। কিন্তু তারা তো আর বাংলাদেশে সারাজীবন থেকে যেতে পারবে না। তারা যাতে সহজে ফিরে যেতে পারে সে পথ বের করতে হবে। এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গারা যাতে দ্রুত নিজ দেশে ফিরে যায় সেজন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করা। আমাদের সঙ্গে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপেরে কাজ করবে বলে আশাবাদী।

তিনি বলেন, নির্বাচন ছোট প্রক্রিয়া নয়, তাই পরিস্থিতির উপর নির্ভর করে নির্বাচনের আগে ও পরে রোহিঙ্গা প্রত্যাবাসন করার জন্য কাজ করে যাচ্ছি। যাতে তারা চলে যেতে পারে।

এর আগে চীনের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থা রেডক্রিসেন্টকে বিভিন্ন সামগ্রী ও কক্সবাজার সদর হাসপাতালে জন্য চিকিৎসা সামগ্রী- গর্জন পাতলা কাঠ ৬০০ পিস, গদি ৮০০ পিস, বালিশ ৮০০ পিস, মশারি ৮০০ পিস, কম্বল ৮০০ পিস, বিছানার চাঁদর ৮০০ পিস, রেক্সিন ৪৫ পিস ও আইসিইউ মনিটর ৪টি, ইজিজি মেশিন ৪টি, ময়নাতদন্ত সেট ১টি এবং ১টি ইউএসজি মেশিন হস্তান্তর করা হয়। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

এসময় কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনরোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT