চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন ভেটোয় নিন্দা জানিয়েছে চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন। চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি ভুল বার্তা হিসেবে সামনে এসেছে এবং চলমান হত্যাকাণ্ডের প্রতি সমর্থন দেখায়।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, তারা নিজস্ব অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব করেছে যেখানে রাফাহ শহরে ইসরায়েলকে আক্রমণ না করতে সতর্ক করা হয়েছে।

গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় আলজেরিয়ার প্রস্তাবে বাধা দেয়ার মার্কিন সিদ্ধান্তের ব্যাপক নিন্দা করা হয়েছে। এই প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য সমর্থন করে যেখানে যুক্তরাজ্য কোনো মন্তব্য করে নাই।

যুক্তরাষ্ট্রের ভেটো দেয়ার বিষয়ে চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়া গাজায় চলমান পরিস্থিতি ও কূটনৈতিক অবস্থায় হস্তক্ষেপ করবে যা সম্পূর্ণভাবে অযোগ্য। যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য গাজায় গণহত্যার পক্ষে যুক্তি দেয়।

তিনি বলেন, সংঘাত ছড়িয়ে পড়ায় সমগ্র মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে যার ফলে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়ছে। শুধুমাত্র গাজায় যুদ্ধের শিখা নিভিয়েই আমরা পুরো অঞ্চলকে গ্রাস করা থেকে এই পরিস্থিতি প্রতিরোধ করতে পারি।

Reneta

আলজেরিয়ার শীর্ষ জাতিসংঘের কূটনীতিক অমর বেন্দজামা বলেন, দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদ আবারও ব্যর্থ হয়েছে। আপনার বিবেক পরীক্ষা করুন, ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে তাও ভেবে দেখুন।

হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার নিরাপত্তা পরিষদে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় ভেটো।আলজেরিয়ার তোলা এই যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেবে সেটি আগে থেকেই সবাই জানতেন। তবে বিশ্বের বেশিরভাগ দেশ যে যুদ্ধ বন্ধ চায়, সেটি দেখাতে নতুন এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল।

যুদ্ধবিরতির এ প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ওঠার আগে যুক্তরাষ্ট্র নিজেদের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব দেয়। এতে বলা হয়, উপযুক্ত সময়ে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং ত্রাণের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে হবে। এর বদলে হামাসকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাচীনজাতিসংঘফিলিস্তিনযুক্তরাষ্ট্রযুদ্ধযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT