চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা ইস্যুতে সুর বদলালো চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েল এবং হামাসের সংঘাত নিয়ে শুরু থেকে ইসরায়েলকে দায়ীকে করলেও এখন আর সেই অবস্থানে নেই চীন। গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছিল চীন। তবে তাদের সেই অবস্থান পরিবর্তন হলো।  ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার ২৪ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে টেলিফোনে কথা বলেন ওয়াং ই। সেই ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেক দেশের-ই আত্মরক্ষা অধিকার রয়েছে।’

এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে কি না এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হচ্ছে কি না।

মূলত, ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর সোমবারের ফোনালাপে এই প্রথমবারের মতো ইসরায়েলের পক্ষে কিছু বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তর সীমান্তে হামাসের অতর্কিত হামলার মধ্যে দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের শুরুর দিকে এ ঘটনার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করছিল চীন।

প্রেসিডেন্ট শি জিনপিং এখন পর্যন্ত এই যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে গত সপ্তাহে মিশর ও মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের অন্যান্য দেশের নেতাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, যত দ্রুত সম্ভব ফিলিস্তিন সমস্যার একটি ব্যাপক, ন্যায্য ও স্থায়ী সমাধানে পৌঁছানো প্রয়োজন আমাদের।

এদিকে গত ১৩ অক্টোবর বেইজিংয়ে ইসরায়েলের দূতাবাসে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুনের সাথে বৈঠক করেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক রাফি হারপেজ। সেই বৈঠকে হারপেজ বলেন, ‘এই যুদ্ধ নিয়ে চীনের দাপ্তরিক বিবৃতি চীনা সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ইসরায়েল গভীরভাবে হতাশ।’

Reneta

এছাড়াও চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করতে ওয়াশিংটন যাবেন ওয়াং ই। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, সেই বৈঠকের আগে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করতেই এ যুদ্ধে নিজের অবস্থান নিয়ে কৌশলী হয়েছে চীন।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজা ইস্যুতে চীনগাজা ইস্যুতে সুর পাল্টালো চীনগাজা-ইসরায়েলচীনের অবস্থানহামাস-ইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT