চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ চীন যৌথভাবে সাইবার নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে। এসব বিষয়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা দেবে চীন।

বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ (২২ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে গ্রেট ওয়াল কোমেমোরেটিভ পদক প্রদান করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। আন্তর্জাতিক অপরাধ যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য এক সাথে কাজ করবো। প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ডসহ সব ধরণের নিরাপত্তার জন্য সহায়তা করবে চীন। দুই দেশ যৌথভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করবে।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক দেশ অনেক মন্তব্য করেছে। তবে চীন কোন মন্তব্য করেনি। যারা বিরূপ মন্তব্য করেছে, তারা বুঝে গেছে সুন্দর নির্বাচন হয়েছে। চমৎকার নির্বাচন হয়েছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, চায়না বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক আরও জোরদার করা হবে। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সাথে
আগামী ৫ বছরে সহযোগিতা আরও বাড়ানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান খানইয়াও ওয়েনগ্রেট ওয়াল কোমেমোরেটিভ পদকচীনস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT