চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৮ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৭:৪৩ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সোহলাপাড়া গ্রামের এক পুকুরের পাড় থেকে নিখোঁজের ৮ দিন পর অবশেষে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কাফি ক্ষেতলাল উপজেলার সহোলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ শ্রী দীপেন্দ্র সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মহিদুল ইসলাম (৪৫), বাবু খন্দকার (৫৫),ফরিদ খন্দকারকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাফি খন্দকার। সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের কোন সন্ধ্যান না পেয়ে পাগলপ্রায় হয়ে যায়।

এরমধ্যে শনিবার দুপুরে সহোলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান ওই গ্রামের মশিউর রহমান কলমের স্ত্রী হাবিবা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসীর ধারণা, শিশুটিকে হত্যা করে তার লাশ পুকুরের পাড়ের ঝোপঝাড়ের মধ্যে ফেলে রাখা হয়েছে।

Reneta

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ শ্রী দীপেন্দ্র সিংহ বলেন , শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের ৩ জনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাটনিখোঁজের ৮ দিন পরশিশুর মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্দুকের মুখে জীবন, নিশো-চঞ্চল এক ফ্রেমে!

মার্চ ১৭, ২০২৬

ইসরায়েলের দাবি, ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত

মার্চ ১৭, ২০২৬
বরিশালের গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ছবি: প্রতিনিধি।

ঢাকা-বরিশাল মহাসড়ক প্রশস্ত করার পরিকল্পনা সরকারের: সেতুমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৭, ২০২৬

জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কিছু রুট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT