চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন কার্যক্রম

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৯:৩১ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
কানাডার ক্যালগেরিতে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডা প্রতিনিধি

কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিজয় দিবসের প্রাক্কালে একটি বিশেষ চিত্রাঙ্কন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে পরিচালিত ক্যালগেরির বাংলা স্কুলের আয়োজনে বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করা।

চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের আঁকায় ফুটে ওঠে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক নানা বিষয়, পাশাপাশি জাতীয় ফুল, জাতীয় পাখি ও দেশের প্রাকৃতিক সৌন্দর্য।

বিশিষ্ট চিত্রাঙ্কন শিল্পী জেরিন তাজের ‘জেরিন’স আর্ট স্টুডিও’র তত্ত্বাবধানে প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির শিক্ষা সচিব ড. দেলোয়ার হোসাইন, আইটি সচিব তাইপুর ইসলাম, যুব সম্পাদিকা সুবর্ণা খন্দকারসহ অভিভাবকবৃন্দ এবং ক্যালগেরির সুধীজনরা।

সৃজনশীল এই আয়োজনে পুরো সময়জুড়ে কোমলমতি শিশুদের মাঝে ছিল উচ্ছ্বাস, দেশের সংস্কৃতি ও ইতিহাস জানার আনন্দ এবং সৃজনশীলতার প্রাণবন্ত প্রকাশ।

Reneta

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু শিশুদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক নয়, বরং নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাচিত্রাংকন কার্যক্রমবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT