চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা শিশু নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:২৩ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
Teknaf

Teknaf

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে রোহিঙ্গা দুর্বৃত্তদের সঙ্গে এপিবিএন এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত এবং ধারালো অস্ত্রের আঘাতে এক তরুণী গৃহবধূ আহত হয়েছে।

মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এডিআইজি মো. আমির জাফর।

নিহত তাসদিয়া আক্তার (১১) উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকের মো. ইয়াছিনের মেয়ে। ঘটনায় আহত হয়েছে একই ক্যাম্পের বাসিন্দা এবং নিহত তাসদিয়ার ভাবী দিল আয়াছ (১৮)।

স্থানীয়দের বরাতে এডিআইজি আমির জাফর বলেন, মঙ্গলবার ভোররাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত বিভিন্ন বসত ঘরে হামলা শুরু করে। এক পর্যায়ে ওই ক্যাম্পের রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। এতে শিশুসহ দুই জন আহত হয়। পরে খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় দুর্বৃত্তরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এপিবিএন অধিনায়ক বলেন, “দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাসদিয়া আক্তার নামের এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অপর জনের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোররাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত এক রোহিঙ্গা মেয়ে শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Reneta

এদিকে ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এডিআইজি মো. আমির জাফর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্বৃত্তের গুলিরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT