চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রধান বিচারপতির আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ২৮, জুন ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

স্বাধীনতাবিরোধী শক্তির বিপদ স্মরণ করিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ শুক্রবার (২৮ জুন) শাহবাগ জাতীয় জাদুঘরে ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ওবায়েদুল হাসান বলেছেন, মুক্তিযুদ্ধের অবিনশ্বর চেতনার মাপকাঠিতে সমকালীন ঘটনাপ্রবাহ বিশ্লেষণে মুক্তিযুদ্ধ জাদুঘর ঈর্ষণীয় ভূমিকা পালন করে চলেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের যে অসীম তৃষ্ণা ও জাদুঘর ছড়িয়ে দিতে পেরেছে তাতে করে আমরা আশাবাদী হই। সাহস পাই পরাজিত শক্তিরা যতই ষড়যন্ত্র করুক, এ মাটির বুক থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শহীদের রক্তবিন্দুকে মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধ জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলো অনন্তকাল আমাদের হাত ধরে থাকবে, পথ দেখিয়ে যাবে।

সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি বলেন, ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রিতহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের ক্ষেত্রে সকলের সচেতনতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

পুরস্কার পাওয়া প্রতিবেদন বিষয়ে ফরিদুর রেজা সাগর বলেন, মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ সশস্ত্র যুদ্ধে গুরুত্ববহ না হলেও সাংগঠনিক, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক কর্মী হিসেবে ছিল তাৎপর্যপূর্ণ। দীর্ঘ সামরিক শাসনের অধীনে থাকা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস প্রাধান্য পাওয়ায় জনইতিহাস উপেক্ষিত হয়, ফলে নারীর অবদান এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মূল্যায়ন দাবি করে। প্রতিবেদন তৈরিতে প্রতিবেদককে দীর্ঘ সময় ব্যয় করে বিভিন্ন দলিলপত্র, ছবি ও মানবীয় সোর্স থেকে রসদ সংগ্রহ করতে হয়েছে; রিপোর্ট তৈরির জন্য প্রতিবেদকের এই পরিশ্রমসাধ্য কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক-২০২৩ (ইলেকট্রনিক মিডিয়া) পেয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লায়লা নওশীন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন ভোরের কাগজের ঝর্ণা মনি ও ডেইলি স্টারের আহমাদ ইসতিয়াক।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানফরিদুর রেজা সাগরবজলুর রহমান স্মৃতিপদক-২০২৩মুক্তিযুদ্ধের চেতনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT