বাংলাদেশ

রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা সহ কর্মকর্তাদের রোম ছাড়ার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও কর্মকর্তারা রোম ছাড়ার সময় হোটেল থেকে বের হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন।

রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন।

গতকাল শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।

এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।

বিষয়:প্রধান উপদেষ্টা রোম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…