চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ ভারতীয় কোম্পানি ও ৮ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ন ১১, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের নয়টি কোম্পানি এবং আট নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

আজ (১১ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর ও অর্থ বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) যৌথভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ভারতীয় কোম্পানি ইরানি উৎপাদিত পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের ক্রয়-বিক্রয়ের মাধ্যমে তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে। তারা গত কয়েক বছর ধরে কোটি কোটি ডলার মূল্যের ইরানি পণ্য আমদানি করেছে বলে অভিযোগ রয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম, দিল্লিভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এসব সংস্থা ইরানের পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য সংগ্রহ করেছে এবং তা আন্তর্জাতিক বাজারে বিক্রি করেছে।

এ ছাড়া পাঁচ ভারতীয় নাগরিক— পীযূষ মাগনলাল জাভিয়া (পরিচালক, কেমোভিক), নীতি উন্মেশ ভট্ট (পরিচালক, ইন্ডিসল মার্কেটিং), কমলা কাসাত, কুণাল কাসাত ও পুনম কাসাত (পরিচালক, হরেশ পেট্রোকেম)—এর নাম রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।

Reneta

ওএফসির প্রকাশিত আলাদা তালিকায় আরও তিন ভারতীয় নাগরিক— বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠা—এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত ছিলেন।

ওয়াশিংটন জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ইরানের তেলখাতের মাধ্যমে তেহরানের রাজস্ব প্রবাহ রোধ করা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর প্রচেষ্টা ঠেকানো।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকব, যারা ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতকে সহায়তা করে তেহরানের অবৈধ কর্মকাণ্ডে অবদান রাখছে।

তবে ভারত সরকার এখনো এই নিষেধাজ্ঞা বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতমার্কিন নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT