বাংলাদেশ

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

প্রধান উপদেষ্টার নিন্দা বিষয়ক আলোচনায় একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাশ্মীরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার ২৩ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। এই ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় সরকারি হিসেব অনুযায়ী অন্তত ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা ২৯-এ পৌঁছেছে।

বিষয়:কাশ্মীর নিন্দা প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…