চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে জামায়াত-বিএনপিপন্থীদের অপসারণ দাবিতে ছাত্রলীগের তালা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৫:৫৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)’র সকল প্রশাসনিক পদ থেকে জামায়াত-বিএনপিপন্থীদের অপসারণসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা লাগিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৫ মার্চ) সকাল ৯ টা থেকে শুরু হয় এ কর্মসূচি। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ ছিল।

তাদের অন্য দাবিগুলো হলো- সম্প্রতি ইতিহাস বিভাগে সম্পন্ন হওয়া ৩ জন শিক্ষক নিয়োগের বোর্ড বাতিল ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সালাহউদ্দিনকে অব্যাহতি দিতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালে নাকচ করে দেন নেতারা। পরে বিকেল সাড়ে তিনটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন তারা।

এসময় উপাচার্য বলেন, ‘বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির বিভিন্ন বিবৃতিতে তার অনুমতি ছাড়া নাম ব্যবহার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড যেহেতু সম্পন্ন হয়ে গেছে, তাই এটা সিন্ডিকেটে আলোচনা করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘স্বাধীনতা বিরোধী কোনো শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে না থাকতে পারে সে জন্য আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিস অবরোধ করেছি। আমরা জেনেছি, বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাধিক বিবৃতিতে তার নাম উল্লেখ রয়েছে। এছাড়া ইতিহাস বিভাগে যেসব শিক্ষক নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়েছে তাদের জামাত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে। ইতিহাস বিভাগের নিয়োগ বোর্ড বাতিল ও পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণ করতে হবে।’

Reneta

এবিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘ইতিহাস বিভাগে যে ৩ জন শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের বিরুদ্ধে জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক পদ থেকে জামাত-বিএনপি পন্থীদের অব্যাহতি দেয়া হোক। এজন্য আজকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রশাসনিক ভবন অবরোধ করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবরোধ কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT