খালেদা জিয়ার সুস্থতা চেয়ে ছাত্রদল নেতা রনির মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল নেতাদের মিলাদ ও দোয়া মাহফিলের ছবি, নেতাকর্মীরা একত্রিত হয়ে দোয়া করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজের পর সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসায় অধ্যক্ষ শফিকুর রহমান। দোয়া মোনাজাত শেষে মাদ্রাসার প্রায় আড়াইশো এতিম শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাববী মাহবুব, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন জসিম, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাবুদ্দিন জনি, পৌর কৃষক দলের আহ্বায়ক এম এ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন, যুবদলের নেতা হাবিবুর রহমান কিরণ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন রকি, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজীব, কলেজ ছাত্রদলের সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ প্রমুখ।






