চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র বিতর্কের মুখে বাদ পড়ল ‘ছাভা’র সেই গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কে ভিকি কৌশল অভিনীত আসন্ন ঐতিহাসিক ছবি ‘ছাভা’। ছবিতে উঠে এসেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের বেশ কিছু ঘটনা। পর্দায় স্ত্রী যেশুবাঈকে নিয়ে সম্ভাজি মহারাজের নাচ-গান থেকেই মূলত সমস্যার সূত্রপাত। এসবের মধ্যে ‘ছা্ভা’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক লক্ষ্মণ ইউটেকর।

সোমবার (২৭ জানুয়ারি) লক্ষ্মণ জানিয়ে দিলেন ছত্রপতি ও যেশুবাইয়ের নাচের দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হবে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন তিনি। ছবিতে মারাঠা যোদ্ধা সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তার বিপরীতে স্ত্রী যেশুবাইয়ের চরিত্রে রাশমিকা মান্দানা।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ছবির ঝলক। বিবৃতিতে পরিচালক বলেছেন, “আমি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছি। খুবই শিক্ষিত মানুষ তিনি। তাই ওর থেকে আমি কিছু পরামর্শ নিয়েছি। সত্যিই ওর পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান। ওর সঙ্গে দেখা করার পরেই সিদ্ধান্ত নিয়েছি, সম্ভাজি মহারাজের নাচের দৃশ্য মুছে দেব আমরা।”

দৃশ্যটিতে সম্ভাজি মহারাজ ও যেশুবাইকে ‘লেজিম’ নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এটি মহারাষ্ট্রের লোকনৃত্য। পরিচালক বিবৃতিতে বলেছেন, “লেজিম নৃত্য কোন বিরাট বিষয় নয়। সম্ভাজি মহারাজ এই নাচের থেকে অনেক বড়। তাই আমরা ছবি থেকে এই নাচের দৃশ্যে মুছে দিচ্ছি।”

শিবাজী সওয়ান্তের উপন্যাস ‘ছাভা’র উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন লক্ষ্মণ। ছত্রপতি শিবাজর জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। এই বইতে ২০ বছর বয়সি যোদ্ধা হিসাবে সম্ভাজি কেমন ছিলেন, তাও তুলে ধরা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: 'ছাভা'ভিকি কৌশলরাশমিকা মান্দানালক্ষ্মণ ইউটেকর
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT