চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই দাবা: শীর্ষ ধরে রেখেছেন তাহসিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার কলম্বোয় চলছে বিশ্বকাপ দাবা ও বিশ্ব নারী কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপে ষষ্ঠ রাউন্ডের খেলা। এ রাউন্ড শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তালিকায় এককভাবে শীর্ষ ধরে রেখেছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নে ও লিয়ানাগে পেসান্দু রাশমিথা সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দুইয়ে আছেন। ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন।

শনিবার ষষ্ঠ রাউন্ডে ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার জি এম এইচ তিলকরত্নের সাথে ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শ্রীলঙ্কার ভিরাসাকেরা দিশাল নিমসারাকে ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন লঙ্কান দাবাড়ু গানিপোলা থুসানু ইয়াসমিথকে পরাজিত করেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তাফ সাজিদ লিয়ানাগে পেসানদু রাশিমিথার কাছে হেরে যান।

মেয়েদের বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে লঙ্কান আন্তর্জাতিক মাস্টার গুনাবর্ধনা দিভিদিয়া ওশিনি ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন। নারী ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেট মাস্টার সানুদুলা কে এম দাহামদি ও রত্নায়েকে দুলিনমা হেমালনি মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ৪ পয়েন্ট নিয়ে অন্য তিন জনের সাথে মিলিতভাবে তিনে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাহসিনদাবাবাংলাদেশবিশ্বকাপ বাছাই দাবামননলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT