জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান পোক্ত করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংস মাঠে নামছে। টসে হেরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামবে মোস্তাফিজুর রহমানের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ। একাদশে থাকা কাটার মাস্টার মোস্তাফিজের পারফরম্যান্সের দিকে সকলের থাকবে নজর।চেন্নাই আজকের খেলায় একাদশে এনেছে একটি পরিবর্তন। মহেশ থিকশানার পরিবর্তে খেলবেন মাথিশা পাথিরানা।
পাঁচ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে চেন্নাই। তলানিতে থাকা মুম্বাই সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।








