চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়কোয়াড-রাচীনে মুম্বাইকে হারাল চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চিপকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সংগ্রহটা খুব বড় করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। দেড়শতাধিক রানের সংগ্রহ গড়েও শেষ ওভার অবধি লড়াই করেছে তারা। ঋতুরাজ গায়কোয়াড ও রাচীন রবীন্দ্রের জোড়া ফিফটিতে ৪ উইকেটে জিতে আসর শুরু করেছে চেন্নাই।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে মুম্বাই। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৫ রান করে। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে চেন্নাই।

রানতাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় চেন্নাই। রাহুল ত্রিপাঠী ফিরে যান ৩ বলে ২ রান করে। ওপেনার রাচীন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন দুজনে। দলীয় ৭৮ রানে ঋতুরাজ ফিরে গেলে জুটি ভাঙে। ৬টি চার ও তিন ছক্কায় ২৬ বলে ৫৩ রান করেন চেন্নাই অধিনায়ক।

পরে দ্রুতই আরও তিন ব্যাটারকে হারায় চেন্নাই। এক অঙ্কের ঘরে থেকেই ফিরে যান শিভম দুবে (৯), দীপক হুদা (৩) ও স্যাম কারেন (৪)। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে জয়ের কাছাকাছি যান রাচীন। জয় থেকে চার রান দূরে থাকতে জাদেজা রানআউট হয়ে ফিরে যান ১৭ রান করে। পরে শেষ ওভারে চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছান রাচীন। দুটি চার ও চারটি ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন।

মুম্বাইয়ের হয়ে ভিগনেশ পুথুর তিন উইকেট নেন। দীপক চাহার ও উইল জ্যাকস নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখান রোহিত শর্মা। মুম্বাই ওপেনার প্রথম ওভারে পেসার খলিল আহমেদের প্রথম তিন বল দেখেশুনে পার করেন। চতুর্থ বলে মিড উইকেটে ক্যাচ দেন শিভম দুবের হাতে। শূন্য রানে ফিরে যান। রোহিতের আইপিএল ক্যারিয়ারে ১৮তম রান ছাড়া ইনিংস এটি। আইপিএলের ইতিহাসে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড।

Reneta

অবশ্য রেকর্ডের একক মালিক নন রোহিত। তার আগে ১৮ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও দিনেশ কার্তিক। দুইয়ে যৌথভাবে আছেন পিয়ূষ চাওলা ও সুনীল নারিন। দুজনে ১৬ বার করে আউট হন শূন্য রানে।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব ২৯ এবং দীপক চাহার ২৮ রান করেন।

চেন্নাইয়ের হয়ে নুর আহমেদ ৪ উইকেট নেন। খলিল আহমেদ নেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৫চেন্নাইমুম্বাইরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT