চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উত্তরপ্রদেশের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধ ও আহত শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং রয়টার্সকে বলেছেন, নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার একটি শিল্প কারখানায় একটি বয়লার ফেটে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। কারখানাটি একটি সিএনজি পাম্পের পাশে অবস্থিত।

কর্মকর্তাদের সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Banglabid

বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশে অবস্থিত কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টা লেগেছে।

হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানিয়েছে, ১২ জন মারা গেছেন এবং ২১ জন আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

হাপুর মেধা জেলা ম্যাজিস্ট্রেট রূপম জানিয়েছেন, কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল। ঠিক কী কারণে আগুনের ঘটনা ঘটলো তা তদন্তের বিষয়। এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল এখানে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

Reneta

তিনি আরো বলেন, “আমাদের প্রচেষ্টা হচ্ছে আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা। তাদের মধ্যে কয়েকজনকে সাফদরজং হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসা ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতশিল্প-কারখানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেদারল্যান্ডসকে ২০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ উইন্ডিজের

পরবর্তী

ওজন ঝরিয়ে নতুন লুকে চমকে দিলেন ফারদিন

পরবর্তী
ফারদিনের ওজন কমানোর পর নতুন লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজন ঝরিয়ে নতুন লুকে চমকে দিলেন ফারদিন

বিচারপতি

শামীম ইস্কান্দারের মামলা চলবে কি না, জানা যাবে ১২ জুন

সর্বশেষ

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT