জনপদ

নিখোঁজ ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে হরতাল-অবরোধ

রাঙ্গামাটিতে হরতাল-অবরোধের কারণে সড়ক বন্ধ, সাধারণ মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে নিখোঁজ ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে হরতাল-অবরোধের কারণে সড়ক বন্ধ রয়েছে, সাধারণ মানুষ চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধারের দাবীতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচী শুরু হয়েছে।

উপজেলার বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন হচ্ছে।

হরতাল ও অবরোধের কারণে সকাল থেকে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে সকল দোকানপাট সহ রাজস্থলী-রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর শিবির এলাকার মৃত মজিবুর রহমান মেম্বারের ছেলে।

গত ৪ ডিসেম্বর সকালে সালাউদ্দিন তার বন্ধুর সাথে উপজেলা সদরে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি।

অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ৫ ডিসেম্বর রাতে তার পরিবার থেকে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরী করা হয়।

নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবীতে গত দুই সপ্তাহ ধরে বাঙ্গালহালিয়ার সচেতন নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় জনগণ আন্দোলন শুরু করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…