চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৫৫ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় মধ্যরাতে ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যার ঘটনায় আদালতে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

হত্যার চার মাসের মধ্যেই তদন্ত শেষ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী। তিনি আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পায়। তাদের বিরুদ্ধেই তদন্তকারী কর্মকর্তা রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্রে নাম থাকা ১৮ জন আসামীর মধ্যে ১২ আসামী ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ও ৬ জন আসামী পলাতক রয়েছেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছিল থানায়। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্য পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকী পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। তন্মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুণুর রশীদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বাদী হয়ে একই আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, সেনা কর্মকর্তা হত্যায় যে ১৭ জনের নামে মামলা হয়েছে সেখান থেকে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে অভিযোগপত্র থেকে। ব্যাপক তদন্তে বের হয়ে আসা এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে রুজু হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

Reneta

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিমসেনা কর্মকর্তাহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-হেলথ কার্ড ও স্বাস্থ্যবিমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

এপ্রিল ৭, ২০২৬

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT