চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজনির হিন্দি ওয়েব সিরিজে তবীব-রানার ‘চাপ নাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: তবীব-রানার ‘চাপ নাই’ ওয়েব সিরিজের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস ছয়েক আগে একটি মেইল আসে তবীব মাহমুদের কাছে। মেইলটি চেক করে দেখলেন বলিউডের টি সিরিজ থেকে অফিশিয়াল মেইল সেটি! সেখানে তবীবকে জানানো হয়, ‘চাপ নাই’ গানটি টি-সিরিজের প্রযোজনায় ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত একটি সিরিজে ব্যবহার করা হবে। পরিচালকের কাছে গানটি ভালো লেগেছে।

বিষয়টি জেনে ইতিবাচক ফিডব্যাক দেন তবীব। ১৫ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। দর্শক সমালোচকদের প্রশংসাও পাচ্ছে সিরিজটি। শুধু তাই নয়, ডিজনিতে এটি ট্রেন্ডিংয়েও আছে।

‘চাপ নাই’ গানটি লেখা তবীব মাহমুদের, কণ্ঠ দেয় গাল্লিবয় খ্যাত তবীব ও রানা, সংগীত করেন শুভ্র রাহা। বাংলা ভাষাতেই গানটি থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে বিজয় নাম্বিয়ার পরিচালিত ক্রাইম থ্রিলারধর্মী ‘কালা’ সিরিজে।

তবীব চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকবছর আগে যে স্বপ্ন দেখতাম সেটাই সত্যি হয়ে ধরা দিয়েছে। গানটির বিষয়ে আমার সঙ্গে মাস ছয়েক আগেই কথা ফাইনাল হয়। এখন আমার অনুভূতি অনেকটাই নিউট্রাল। 

কথায় কথায় তবীব বলেন, কিছুদিন যাবৎ ঢাবি, বুয়েট, ঢামেকের কয়েকজন বন্ধু মিলে ‘এডুকাটুম অ্যাকাডেমি’ নামে একটি শিক্ষা প্ল্যাটফর্ম চালু করেছি। যারা ২০১৫/১৬ সাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস নিতাম। আমরা অনলাইনে একটি করে ক্লাস নেয়া শুরু করে দেখলাম দেশের গ্রামগঞ্জে অসংখ্য শিক্ষার্থী আছেন যারা ঢাকায় এসে একাডেমিক লেখাপড়া করতে পারে না। এই সমস্যা মোকাবিলায় অনলাইনে কিছু করা উচিত মনে করে আমরা নিয়মিত ক্লাস করাচ্ছি।

তিনি বলেন, গত একমাসে আমাদের সঙ্গে ৫৭ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। তারা আমাদের ক্লাস এবং সাজেশন পেয়ে উপকার পাচ্ছে। ক্লাস নাইন থেকে ভার্সিটি ভর্তি কোচিংয়ের পাশাপাশি বেসিক স্কিল ডেভলপমেন্টের একটি কোর্স আছে যেটি মুক্ত বাজার অর্থনীতিতে দরকার।

সবশেষে তবীব বলেন, কাজগুলো উপভোগ করছি। টি-সিরিজের সঙ্গে এই কাজটি আমার সঙ্গে অনেক বড় প্রজেক্ট। কিছুদিন আগেও এটা ছিল আমার ড্রিম। একের পর এক নতুন নতুন কাজ করছি আর অ্যাচিভমেন্ট আসছে। আমার মনে হচ্ছে সাকসেসটা অভিজ্ঞতার ব্যাপার। 

ট্যাগ: ওয়েব সিরিজকালাডিজনি হটস্টারতবীব মাহমুদবলিউডলিড বিনোদনসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমঝোতার পথে হলিউডের লেখকদের ধর্মঘট?

পরবর্তী

ভোলায় সাংবাদিক নোমান হত্যাচেষ্টা মামলার ২ আসামি কারাগারে

পরবর্তী
নিহত ব্যক্তির মৃতদেহ, ভোলা, বাংলাদেশ, হত্যাচেষ্টা মামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় সাংবাদিক নোমান হত্যাচেষ্টা মামলার ২ আসামি কারাগারে

শিরিন শিলা ফাইনাল খেলতে প্রস্তুত, হার-জিত যাই হোক. Channel i News - চ্যানেল আই নিউজ

হার-জিত যেটাই হোক ফাইনাল খেলবো: শিরিন শিলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT