চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সিনেমায় গাইলেন সেরাকণ্ঠের সুমনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিলেন ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭’ বিজয়ী সুমনা। সরকারি অনুদানে নির্মিতব্য নূর ই আলমের পরিচালনায় সেই সিনেমাটির নাম ‘রাসেলের জন্য অপেক্ষা’।

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুমনা। জানালেন, এই মুহূর্তে ভীষণ উত্তেজীত তিনি। বললেন, সিনেমার গানে কণ্ঠ দেয়া যে কোনো শিল্পীর জন্য স্বপ্নের মতো। আমি খুব কম সময়ে সেই স্বপ্নের দেখা পেয়েছি।

এজন্য কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি সুমনা। ঋণ স্বীকার করলেন গুণী শিল্পী কুমার বিশ্বজিতের প্রতি। কারণ তিনিই প্রথম তাকে মৌলিক গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন।

সুমনা বলেন, প্রতিটি কণ্ঠযোদ্ধারই স্বপ্নের জায়গা প্লেব্যাক। আর আমার সে শুরুটাই এতটা অসাধারণ ভাবে হয়েছে। সুযোগটা তৈরী করে দিয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। আমি কিছুদিন আগে স্যারের সুরে,লিটন অধিকারী রিন্টু স্যারের লেখায়কিশোর দাসের কম্পোজিশনে একটি মৌলিক গান করি। গানটির কাজ এখনো চলছে। এ গানটিই আমার টার্নিং পয়েন্ট বলে মনে করি। এর থেকেই শুভর শুরু। কুমার বিশ্বজিৎ স্যার আমার প্রতি আস্থা রেখে আমাকে একটা মাধ্যম তৈরী করে দিয়েছেন, আর এরপর ইমন সাহা ভাইয়া আমাকে প্লেব্যাকের মতন এত বড় একটা সুযোগ দেন।

‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে সোমবার (৬ সেপ্টেম্বর)। সুমনা জানান, ‘গানটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। কারণ শিশুকণ্ঠে গানটি গাইতে হয়েছে।’

সোমবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে

সুমনার একক কণ্ঠে গাওয়া গানটির কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমন সাহা।

Reneta

এদিকে সুমনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইমন সাহা তার ফেসবুকে বলেন, ‘আমেরিকা সময় রাত ২টা নাগাদ কুমার বিশ্বজিৎ কাকু টেক্সট করলেন, ‘কাকু জেগে আছিস?’ সাথে সাথেই কল করলাম। বললেন – ‘তোকে একটা ভয়েস পাঠাচ্ছি, শুনে দেখতো কেমন লাগে।’ শুনলাম। চমৎকার, ফ্রেশ একটা টোন। বললেন, ‘মেয়েটার নাম সুমনা, ২০১৭ চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী। আমি ওর জন্য এ গানটা করেছি, তুই পারলে ওর জন্য কিছু কাজ করিস।’ এরপর সুমনার যত গান ইউটিউবে পাওয়া যায়, তার প্রায় সবগুলোই কয়েকবার করে শুনেছি। মনে হল, চেষ্টা নিষ্ঠা থাকলে ও সংগীতাঙ্গনে আরো সামনের দিকে এগোতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমন সাহাচ্যানেল আই সেরাকণ্ঠপরিচালকলিড বিনোদনসিনেমাসুমনাসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT