চ্যানেল আই অনলাইনের সাংবাদিক মাহবুব মোর্শেদের মা পারভিন সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
রোববার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর।
তিনি ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মুকুলের স্ত্রী। পেশায় একজন গৃহিণী ছিলেন। তিনি এক পুত্র ও দু’কন্যা সন্তানের জননী।
পারভিন সুলতানার প্রথম জানাজা আসরের পর সদর উপজেলাধীন নিজ গ্রাম চাঁন্দোতে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিবের পর ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর এলাকার কবরস্থানে তাকে দাফন করা হবে।
চ্যানেল আই পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।








