চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ মে সংগীতের মহোৎসব, উদযাপন আর স্বীকৃতির মেলা

১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ মে, আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ১০, মে ২০২৫
বিনোদন
A A

সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দেশের সংগীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে আবারো আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’।

আগামী ১৯ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানের ১৯তম আসর। এবারের আসরে আজীবন সম্মাননাসহ ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন দেশখ্যাত নজরুল সংগীতের গুণী শিল্পী ফেরদৌস আরা।

শনিবার (১০ মে) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, উপস্থিত ছিলেন দেশখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা,  দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর সিইও মোহম্মদ ইদ্রিসুর রহমান ও ঢাকা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যাট ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ রায়হান কাউসার।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪- বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু ও মেহরীন।

এদিন উপস্থিত সংবাদ সম্মেলনের বক্তব্যে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, দেশের সুস্থধারার সংগীতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। প্রতি বছরই খুব সুষ্ঠ ও সুন্দরভাবে এই আয়োজনটি অনুষ্ঠিত করে আসছে চ্যানেল আই। যদিও বর্তমান সময়ে আমরা নানান কঠিন সময় পার করছি কিন্তু তার পরেও এই আয়োজনটি সুন্দরভাবে পালনে ব্যতিক্রম হচ্ছে না।

Reneta

এসময় তিনি শুদ্ধ সংস্কৃতির বিকাশে পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন তার বক্তব্যে বলেন, সংগীত আসলে মনের কথাটিই প্রকাশ করে, সংগীত আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনের পাশাপাশি সব ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য পায়। আর চ্যানেল আই সর্ব ক্ষেত্রেই সংগীত, সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে সবার কাছে তুলে ধরতে নিয়োজিত থাকে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস তেমনই একটি বিশেষ আয়োজন।

উক্ত আয়োজনে আরো বক্তব্য রাখেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪ এ   আজীবন সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, “স্বীকৃতি পাওয়া বরাবরই খুব আনন্দের, আমার ক্ষেত্রেও যা ব্যতিক্রম না। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। তারজন্য সংশ্লিষ্ট সবাইকে ভালোবাসা।”

ফেরদৌস আরা আরো বলেন,“যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।”

সংগীতের এই মহোৎসবটির ১৯তম আসরের প্রকল্প পরিচালক হিসেবে আছেন রাজু আলীম। তিনি তার বক্তব্যে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-কে আমরা বলে থাকি সংগীতের মহোৎসব। এবার এই উৎসবে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফ্যাশন শো।

আয়োজন সফল করতে যারা এই মহোৎসবের সাথে সামিল হয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানান রাজু আলীম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'আজীবন সম্মাননাইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডচ্যানেল আই-এর পরিচালকজহির উদ্দিন মাহমুদ মামুননজরুল সংগীতের গুনী শিল্পীফেরদৌস আরাবার্তা প্রধানলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এপ্রিল ৬, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সন্‌জীদা খাতুনের জন্মদিন উদযাপন

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT