চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনায় নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
নুসরাত ফারিয়া সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরাটনে বসছে উপমহাদেশের অন্যতম আলোচিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৮তম আসর। সংগীতের তারকাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন এ আসরের প্রকল্প পরিচালক গুণী অভিনেতা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুল আলম সাচ্চু।

‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। বুধবার যার ১৮তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজনে মূল পৃষ্টপোষক হিসেবে যুক্ত হয়েছে স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক।

গেল ১০ অক্টোবর চ্যানেল আইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আয়োজন নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন আয়োজকরা। তখন জানানো হয়, এবছর আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম।

আয়োজনে ‘আজীবন সম্মাননা’ সহ মোট ২২টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। বিভাগগুলো হলো: আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্র শিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কন্ঠ শিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ অডিও কোম্পানি।

ট্যাগ: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'উপস্থাপকনুসরাত ফারিয়ালিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সঠিক ও যুগোপযোগী শিক্ষাগ্রহণ করলে কেউ বেকার থাকতে পারে না

পরবর্তী

পাকিস্তানের দলে নারী বোলিং কোচ

পরবর্তী
নারী ক্রিকেট কোচের ছবি, সবুজ মাঠের পেছনে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দলে নারী বোলিং কোচ

বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ জয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে বাংলাদেশ

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT