চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উপস্থাপনায় কোনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২২
বিনোদন
A A

চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী কোনাল তার গান দিয়ে কোটি মানুষের কাছে পৌঁছেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জনপ্রিয় এ গায়িকা এবার তার কথার ফুলঝুরিতে দর্শকদের মজাতে আসছেন। আরও পরিষ্কার করে বলতে গেলে, উপস্থাপনায় হিসেবে দেখা যাবে কোনালকে।

উপমহাদেশের অন্যতম আলোচিত মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্যডটকমবিডি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট এর ১৭তম আসর বসতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর (মঙ্গলবার)। পদ্মা সেতুর ওপারে শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে থাকছে নানামাত্রিক চমক। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজক কর্তৃপক্ষ বলছেন, পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রঙিন আয়োজন।

মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকবেন সংগীতসহ সব অঙ্গনের তারকারা। এই আয়োজনটি উপস্থাপনা করবেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সোমনুর মনির কোনাল।

এর আগে সিঙ্গাপুরে চ্যানেল আই পারফর্মেন্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন কোনাল। বলেন, সেটি ছিল ৭-৮ বছর আগে ঘটনা। তবে এবার ঐক্যডটকম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট হচ্ছে আরও বড় এবং গ্র্যান্ড আয়োজন। তাছাড়া ক্যান্ট এলাকায় সৈনিকদের সামনে কাজটি করবো, যারা সবসময় দেশের জন্য নিবেদিত থাকেন। তাই এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের বলে মনে করি।

কোনাল বলেন, এই অ্যাওয়ার্ড আয়োজন উপমহাদেশের সংগীত অঙ্গনে অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। এবারের আয়োজনে বিভিন্ন চমক রয়েছে। এতোবড় অনুষ্ঠান উপস্থাপনা করাটা আসলে অনেক বড় দায়িত্বের ব্যাপার। বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করছি। যেহেতু অনুষ্ঠান হবে চমকে ভরপুর, তাই উপস্থাপনার মধ্যে চমক রাখার চেষ্টা থাকবে। পরিকল্পিত আয়োজনের মধ্যে তাৎক্ষনিক কিছু করার চেষ্টা থাকবে।

শুরু থেকে শেষ পর্যন্ত কোনাল উপস্থাপনা করলেও কয়েকটি সেগমেন্টে মঞ্চে উপস্থাপনা করবেন ইমরান মাহমুদুল, অপু মাহফুজ। অনুষ্ঠানটি চলতি মাসের শেষে চ্যানেল আইয়ের পর্দা এবং চ্যানেল আইয়ের ইউটিউবে প্রচার হওয়ার কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু মাহফুজইমরান মাহমুদুলকোনাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT